ফ্র্যান্সের তৈরি ঘড়ি ফেলে দিলেন নুসরাত ফারিয়া!

মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব।

দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশের দেখা যাচ্ছে একই চিত্র।  সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে। সেই পথ অনুসরণ করে এবার ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

শুধু বয়কটই করেনি, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল কারটায়ার ঘড়িটিকেও ফেলে দিলেন। শনিবার (৩১ অক্টোবর) ভোরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নুসরাত ফারিয়ে লিখেছেন, আমি আমার কারটায়ার ঘড়িটি ফেলে দিয়েছি।  হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট।

নুসরাতের এই পোস্টের পর থেকে গত ৯ ঘণ্টায় ১৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে। কমেন্ট বক্সে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। অনেকের কাছে প্রশংসিত হচ্ছে বিষয়টি।

প্রসঙ্গত, দুই বাংলায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন নুসরাত ফারিয়া।  শুরুতে মডেলিং ও উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়ার।  ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয় ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়ার।  এরপর একে একে ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘হিরো ৪২০” ও ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.