পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘে চার দফা প্রস্তাব জানিয়েছেন। আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন।
জাতিসংঘের প্লেনারি অধিবেশনে অংশ নিয়ে তিনি এ প্রস্তাবনা জানান বলে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড. মোমেন বলেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত চার দফা হলো:
পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

