গতকাল রোটারি সদন,কলকাতায় ‘ভিশন অফ বেঙ্গল’ আয়োজন করেছিল ‘বর্ষসেরা নারী সম্মান ২০২০’ শীর্ষক অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের এই সম্মানে ভূষিত করা হয়।সাংস্ক়ৃতিক অঙ্গনের পাশাপাশি, করোনা আবহে যে সব পেশার নারীরা নিজেদের জীবনকে বিপন্ন করে মানব সেবায় নিয়োজিত হয়েছেন তাঁদেরকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। বিশ্বব্যাপী কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে কাজ করার জন্য ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিককে ‘বর্ষসেরা নারী সম্মান ২০২০’ প্রদান করা হয়।
সোমঋতা বলেন, “এ এক পরম প্রাপ্তি,’বর্ষসেরা নারী সম্মান ২০২০’,এ আমার একার অর্জন নয়,গত ১১ বছর ধরে কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে কাজ করার চেষ্টা করছে ছায়ানট (কলকাতা),সকলের হয়ে আজ আমি এই সম্মান গ্রহণ করলাম,সবার প্রতি কৃতজ্ঞতা,আমার প্রণাম জানাই,আমার পরিবার বরাবরই আমার কাজে উৎসাহ দিয়েছেন তাঁদের অনুপ্রেরণাতেই আমার পথ চলা।আরও অনেক কাজ করে যেতে চাই, তবে চলার পথে এই সম্মান নিঃসন্দেহে আমাকে আরও ভালো কিছু করতে সাহস যোগাবে। এই সম্মান গ্রহণ করার পর কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যানী কাজীর সাথে কথা হয়,তিনি স্বভাবতই খুব খুশী,তিনি প্রাণভরে আমাকে আশীর্বাদ করেন, আমার বিভিন্ন কাজে তাঁর সহযোগিতা আমি সবসময়ই পেয়েছি।তিনি ছায়ানট (কলকাতা) -এর অভিভাবক।”
শুদ্ধস্বর/আই[পি

