এ দেশের করোনা পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভালো: রবার্ট চ্যাটারটন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, এ দেশে করোনা পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। চমৎকার পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনই তার বড় প্রমাণ।

তিনি রোববার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সকালে চ্যাটারটন এবং দেশটির ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল কুমুদিনী কমপ্লেপে এসে পৌঁছলে তাদের স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী এহসান, সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) অনিমেষ ভৌমিক, মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান প্রমুখ।

পরে হাইকমিশনার কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

এরপর হাইকমিশনার লৌহজং নদীর তীরঘেঁষা রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও পরিচালক সম্পা সাহা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.