মসজিদে অগ্নিকাণ্ড; তিতাসের সেই ৮ কর্মকর্তার জামিন

নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিতাসের ৮ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালত এ জামিন মঞ্জুর করে।

এসময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড.সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের ৮ কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন।

এরআগে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিআইডি’র ডিআইজি প্রেস ব্রিফিংয়ে তল্লা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

জামিনপ্রাপ্ত তিতাসের ৮ কর্মকর্তা হলেন তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের প্রকর্মী মো.ইসমাঈল প্রধান (৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাহায্যকারী মো. হানিফ মিয়া (৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী (৫৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী(৫৬)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.