মেজর সিনহা (অব.) হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ৮ আগস্ট শনিবার সকাল ১১টায় নাগরিক ঐক্য ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান।
সভার প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সমন্বয়ক জনাব শহীদুল্লাহ কায়সার জনগণের নিরাপত্তা, মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের জন্য বর্তমান সরকারের স্বেচ্ছাচারী অযোগ্য নেতৃত্বকে দায়ী করে পদত্যাগ দাবি করেন। তিনি মেজর সিনহার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন। ওসি প্রদীপ কুমার দাস ও তার সহযোগী, মদদদাতা সকলকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বলেন। মানব্বন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ছাত্রীকে অন্যায় ভাবে আটক রাখার নিন্দা জানিয়ে তাদের মুক্তি এবং নিরাপত্তা দাবী করা হয় । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসান, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আনিসুর রহমান খসরু, যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা জহির হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শ্রমিক নেতা শাহীন মণ্ডল প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব আতিকুল ইসলাম সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুদ্ধস্বর/বিটি

