বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
করোনায় আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি মৃত্যুবরণ করেন।
৫ আগস্ট কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সাবেক গণপরিষদ সদস্য ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ এবং রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

