তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান বিষয়টি জানিয়েছেন।

 

মো. শাহজাহান বলেন, “আগুন লাগার পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

 

তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.