বহু দিন পর গান শুনছিলাম। হটাৎ শিল্পী মনির খানের দরাজ কন্ঠে শুনি: ‘তুই ছুয়ে দিলে লাশ হয়ে যায়, লাশ ছয় না কেউ। আতর গোলাপ, সাবান দিয়ে লাশ ধয় না কেউ।’ করোনাকালে এই গানটি হৃদয়স্পর্র্শী, সময়োপযোগী মনে হলো। কারণ আমার জানামতে বহু লাশ দাফনে পরিবারের কেউ যোগদান করেননি। এমনকি করোনা হয়েছে শুনলে বৃদ্ধ মা, বাবাকে রেখে অনেক সন্তানেরা নিজের নিরাপত্তার জন্য বাসা ছেড়ে চলে গিয়েছে। এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য লোক পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় বাবা অক্সিজেনের অভাবে ছটফট করে মারা গেছেন। স্বামীর করোনা হয়েছে শুনে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিস্টান, ইহুদি কোন ধর্মের ধর্ম যাজকরা লাশের সৎকারে এগিয়ে আসেননি, কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল। বহু জায়গায় হিন্দুদের লাশ মুসলিমরা কাঁধে করে নিয়ে মুখাগ্নি করেছেন। মেক্সিকানরা করোনায় মৃত বেওয়ারিশ লাশ হেলিকপ্টারে বোঝাই করে মেক্সিকান সাগরে ভাসিয়ে দিয়েছেন। এ যেন মানবতার সাথে এক নিষ্ঠুর পরিহার। কিন্তু এর মধ্যেও মানুষ মানুষের জন্য শ্লোগানে বহু ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে সাহায্য সহায়তা করে প্রতিটি মৃতের সৎকার করা হয়েছে। আমি এও দেখেছি, বৃদ্ধ মা/বাবার দুজনেরই করোনা হয়েছে, একমাত্র ছেলে সাস্থ্যবিধি মেনে মা/বাবা দু’জনের পরিচর্যা করেছে, তার কিছুই হয়নি। চোখের সামনে ডাক্তার, নার্সরা যে সেবা পৃথিবীব্যাপী করোনা রোগীদের দিয়েছেন, তারাও তো আমদের কারো ভাই অথবা বোন, তারাতো বেঁচে আছেন। মূল কথা হলো, আতঙ্কিত না হয়ে ভাইরাসের প্রতিরোধ, প্রতিকার সর্ম্পকে জানার চেষ্টা করুন। কোন বিষয়ে না জানলে মন্তব্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। সাস্থ্যবিধি মেনে চলুন। শুধু নিজে বাঁচার চিন্তা না করে মা/বাবা/পরিবারের এবং সমাজের মানুষের প্রতি যতœশীল হয়ে একজন মানবিক মানুষ হোন। সবাইকে নিয়ে সুস্থ, ভালোভাবে বাঁচার চিন্তা করুন। ইতিমধ্যে বিশ্বের বড় বড় বিশেষজ্ঞ এবং ডঐঙ সতর্ক করে বলেছে, ঔষধ বের হলেও এটা নির্মুল হবে না। এইডসের মতো এই রোগকে সাথে নিয়েই অনাগত ভবিষ্যতে মানব সভ্যতাকে হয়তো চলতে হবে। কারণ বিভিন্ন দেশে কভিড় প্রথম /দ্বিতীয় /তৃতীয় ধাপেও আক্রমণ হতে পারে। যেটা আমরা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি। এমনকি যাদের একবার করোনা হয়েছে ও অ্যান্টিবডি হয়েছে, সাস্থ্যবিধি না মানলে আবার আক্রান্ত হতে পারেন। কারণ অ্যান্টিবডি তিন /চার মাসের বেশি থাকে না। এবারের চধহফবসরপ ১৯১৮ সনের চাইতেও ভয়াবহ হতে পারে। এ রোগ কোন লিঙ্গ, বুঝে না, মানে না সাদা, কালো, রাজনৈতিক কোন মতাদর্শ, ধনী গরীব, ধর্ম, জাতীয়তা বুঝে না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বলে খ্যাত আমেরিকাও আজ ধরাশায়ী, দিশেহারা। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পৃথিবীর যে কোন দেশের চাইতে বেশি। দুনিয়ায় বড়ো বড়ো দেশগুলো ট্রিলিয়ন ডলার খরচ করে পৃথিবী বিধংশী মরনাস্ত্র তৈরি করে অস্ত্রভান্ডার গড়ে তুলেছেন। কিন্তু বিজ্ঞানীরা একটি ভ্যাক্সিন আবিস্কারের জন্য দিন-রাত পরিশ্রম করেও এখন পর্যন্ত আশার বাণী শুনাতে পারেননি। আজ বিশ্ব মানবজাতি একদিকে, আর অন্য দিকে অদৃশ্য শত্রু। তাই আমাদেরই বেঁচে থাকার পথ আমাদেরই বের করতে হবে। বিশেষজ্ঞরা একমত যে এই মুহূর্তে সাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। যেমন, মাস্ক, গ্ল্যাভস, চোখের চশমা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোঁয়া (অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে) ছয় ফুট দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, দরজা জানালা বন্ধ করে সব সময় ঘরে না থাকা, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পরিমাণ ঘুম, ভিটামিনযুক্ত খাদ্য, ফলমুল ইত্যাদি বেশি করে খাওয়া। মনে রাখতে হবে পৃথিবীর মানবজাতি বিশেষ ক্রান্তিকাল অতিক্রম করছে। জীবনের প্রতি অবহেলা করলে চলবে না। আপনার একটা জীবন, আরও বহু জীবন ধংসের কারণ হতে পারে।
করোনার ছোবলের আঘাতের চিহ্ন ভালো করার সংগ্রামে আমি এখনো লিপ্ত। বহু স্বজনকে হারিয়ে মানবজাতি বেদনাহত। সুতরাং আমরা চাই না আর কোন মায়ের কোল খালি হোক। আমার করোনাকালের অবসর সময়ে জীবন থেকে শিক্ষা নেয়া দশ পর্বের এই ক্ষুদ্র প্রয়াস। এই লেখা পড়ে একজনও যদি উপকৃত হন, তবে আমার শ্রম সার্থক হবে। আমার অসুখের সময় স্বজন, শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব আমাকে যে সাহস জুুগিয়ে শুভকামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কোন লেখক নই, কিন্তু লেখতে বসে অনেক কিছুই চলে আসে। অনিচ্ছা সত্ত্বেও বহু জিনিস বাদ পড়েছে সে জন্যে দুঃখিত। বিশেষ করে নবযুগের সম্পাদক স্নেহস্পদ শাহাব উদ্দিন সাগরের অনুপ্রেরণা আমার পাথেয়। আসলে তার উৎসাহ ও তাগিদ না পেলে এতদূর লেখা সম্ভব হতো না। উত্তর আমেরিকায় বহুল প্রচারিত নবযুগ পত্রিকা এবং তার জন্য আমার নিরন্তর শুভ কামনা। তাছাড়া শুদ্ধস্বরডটকম, জার্মান থেকে হাবিব বাবুল ভাই, বুলবুল তালুকদারসহ বিভিন্ন দেশে নবযুগের নিউজের যারা পুনরায় মুদ্রণ করেছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আমার ফেসবুকের বন্ধুরা গত দশ সপ্তাহ, প্রতি শুক্রবার লেখা পড়ে শত শত লাইক, কমেন্ট, শেয়ার দিয়েছেন, লেখা পোস্ট করতে দেরি হলে কল করেছেন, তারাই ছিল আমার লেখার প্রাণ।
ফেসবুকে পোস্ট দিয়ে মনে হতো বন্ধুরা যদি ভালো না পায় তবে বন্ধ করে দেব। কিন্তু না, কমেন্ট পড়ে দিগুণ উৎসাহ নিয়ে লেখতাম। মাঝে-মধ্যে মনে হতো আমিতো কোন দিন এ রকম লিখিনি। মনে হয় আমার প্রতি ভালোবাসা থেকে ফেসবুকের এরকম প্রকাশ। যদি আমার ভুলগুলো ধরিয়ে দেয়া হতো তবে বেশি উপকৃত হতাম। তারপরও দীর্ঘদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাইকে নিয়ে। প্রিয় কবির আশার বাণী দিয়ে শেষ করতে চাই, ‘ কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যত। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরী পার।’ বিশ্ব মানবজাতিকেই কান্ডারীর হতে হবে। আমরা সবকিছুকে জয় করে মুক্ত বিহঙ্গ পাখির মতো বিনা বাঁধায় উড়ে বেড়াব। মানুষ এবং মানবতার জয়যাত্রা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশাই রইলাম।

লেখক: স্বৈরচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি।

