‘নির্বাচনের মাধ্যমে’ সব স্তরের কমিটি করবে বিএনপি

জাতীয়তাবাদী ছাত্রদল ও ড্যাবের ন্যায় সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীতি নির্ধারকরা।

শনিবার (১৮ জুলােই) দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন বিকেল সাড়ে ৫ টা থেকে রাত সোয়া ৭টা পর্যন্ত ভার্চুয়াল এ বৈঠকে কমিটির সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে করোনা পরিস্থিতিসহ আরো বেশ কয়েকটি ইস্যুতে শীর্ষ নেতারা আলোচনা করেছেন। শাহজাহান সিরাজ ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

জানা গেছে, বৈঠকে নির্বাচনের কমিশনের বিধি অনুযায়ী দলের প্রতিটি কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার উপরও জোর দিয়েছেন নেতারা। ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.