গাজীপুরে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এখনও তাদের পরিচয় জানা যায়নি। রবিবার (২৬ জুলাই) রাত আড়াইটার দিকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্ক) কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে জানতে পারেন ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ডাকাতির জন্য একদল ডাকাত অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এসময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.