প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সরকার এই দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি নিচ্ছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হয়ে পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদেরও সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার পর্যাপ্ত সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। ঈদে যাতায়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

