খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে করোনা

 

করোনা নামক মারক ব্যাধি থেকে এখনই নিস্তার নেই। এখনও অনেক অপেক্ষা করতে হবে। এ বিপদ এত সহজে কাটার নয়। বহু আগেই একথা জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার আরও বড় বিপদের ইঙ্গিত দিল তাঁরা। WHO বলছে, বিশ্বের কয়েকটি দেশে করোনা যেভাবে ছড়াচ্ছে, তাতে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা আমরা আরও ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি।

চিন করোনা ভাইরাসের বিপদ নিয়ে WHO-কে সতর্ক করেছিল ঠিক ছ’মাস আগে। তারপর বহু ঢিলেমির অভিযোগ উঠেছে। আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির জেরে করোনা আজ মহামারির আকার নিয়েছে। আবার WHO দাবি করেছে, আমেরিকা-সহ বহু দেশ তাদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। কারণ যাই হোক, করোনা আজ বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে এর কবলে পড়েছেন ১ কোটি ৩২ লক্ষের বেশি মানুষ। প্রাণ গিয়েছে প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার জনের। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও আশার কথা শোনাতে পারল না। WHO’র ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus) বললেন, “এই মুহূর্তে করোনা পরিস্থিতি শুধু একটা দিকেই এগোচ্ছে। সেটা হল খারাপ, আরও খারাপ, এবং তার থেকেও খারাপ।”

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.