দেশজুড়ে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ হাজার ৩৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ জনে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৩২ টি।

