করোনায় চলে গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল

করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৪ই জুন তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরদিন তিনি হাসপাতালে ভর্তি হন।
জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের ব্যবসা রয়েছে যমুনা গ্রুপের।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.