ঈদে পোশাক কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য গার্মেন্টকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে গার্মেন্টকর্মীদের ছুটি দেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের চলতি জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কোরবানির ঈদের ছুটি তিনদিনই থাকবে। এই ছুটি বাড়বে না। আবার ছুটিকালীন কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সে বিষয়ে সিদ্ধান্ত জানিায়ে দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.