ছায়া
অমৃতা চট্টোপাধ্যায়
হাঁটতে হাঁটতে ছায়াটা কবরের পাশ দিয়ে
বাড়ির দিকে যায়
তুই চিনিস ওকে?
প্রতিদিন শাসিকে আয়না ভেবে দেখে
তুমি চেনো ওকে?
জীবন মৃত্যুর দেওয়াল ছুয়ে
ছায়াটা রোজ তাদের কথা বলে
আপনি চেনেন ওকে?
একটু আলো বাতাস ঢোকেনা ওর বাড়িতে
আজ ও ,অবশ্য তাতে কিছু যায় আসে না
আসেনা মুখোশের বাইরের এক চিলতে ‘আমি’রা
হাঁটতে হাঁটতে ছায়াটা ভাবে শুধু
ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার
ফিঙেটা থাকে যেনো!
কবরের পাশ দিয়ে ছায়াটা রোজ বাড়ির দিকেই যায়!

