গুলি-বন্দুক বা অত্যাধুনিক অস্ত্র শুধু নয়। পাথর ছুঁড়ে, কাঁটাতার পেঁচানো লোহার রড দিয়ে মারধর করা হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের। লাদাখে ভারত -চীনের রক্তক্ষয়ী সংঘর্ষ সংক্রান্ত এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
৪৫ বছর পর সীমান্তে চীনা সেনার আক্রমন । প্রাণ গেল ২০ জওয়ানের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ৪ জন। কিন্তু আচমকা কেন এই হামলা? কীভাবেই বা গণ্ডগোলের সূত্রপাত? মঙ্গলবার দিনভর এনিয়ে নানা মহলে জল্পনা চলছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতে প্ররোচনা ছাড়াই হামলা হয়েছে। পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে এক অফিসারকে। সেনা সূত্রে খবর, শুধু খণ্ডযুদ্ধে নয়, প্রবল ঠাণ্ডায়ও বেশ কয়েকজন সৈন্য প্রাণ হারিয়েছেন। অসমর্থিত সূত্রের দাবি, চীনা সেনার অতর্কিত হামলা থেকে বাঁচতে অনেকেই গলওয়ান নদীতে ঝাঁপ দিয়েছিল। প্রবল ঠাণ্ডা জলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মৃত্যু হয়।”সুত্র, সংবাদপ্রতিদিন ।

