করোনাভাইরাস: মৃত্যু কমেছে ইতালি, স্পেন ও ফ্রান্সে

ভারতে করোনায় মৃত্যু ১১ হাজার ৯০৩,আক্রান্ত সাড়ে তিন লক্ষেরও বেশি

১১ হাজার ছাড়িয়ে গেল ভারতে  করোনায় মৃত্যুর সংখ্যা। শুধু তা-ই নয়, উদ্বেগ বাড়িয়ে  ২৪ ঘণ্টায় মৃত্যু হল দু’হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত সাড়ে তিন লক্ষেরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের  তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে দু’হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর নিরিখে যা এখও অবধি সর্বোচ্চ। এই বৃদ্ধির জেরে ১০ হাজারের গণ্ডি পার করল মৃত্যুর সংখ্যা। ভারতে  এখনও অবধি মোট ১১ হাজার ৯০৩ জন প্রাণ হারালেন করোনার কারণে।

১১ হাজারের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪০৯ জন মারা গিয়েছেন সেখানে। মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধির জেরে গুজরাতকে ছাপিয়ে মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল দিল্লি (১,৮৩৭)। গুজরাত মারা গিয়েছেন এক হাজার ৫৩৩ জন। তামিলনাড়ুতে ৫২৮ জন। মৃত্যুর নিরিখে দেশের পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে এখনও অবধি ৪৯৫ জন মারা গিয়েছেন কোভিডে। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৪৭৬), উত্তরপ্রদেশ (৪১৭), রাজস্থান (৩০৮), তেলঙ্গানা (১৯১), হরিয়ানা (১১৮)।

 

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও রোজ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯৭৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট তিন লক্ষ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হলেন দেশে। রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১,১৩,৪৪৫)। হু হু করে সংক্রমণ বাড়ছে সেখানে। গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৭০১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ু (৪৮,০১৯) ও তৃতীয় স্থানে থাকা দিল্লি (৪৪,৬৮৮) এগোচ্ছে পঞ্চাশ হাজারের দিকে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.