নাসিমের আসন শূন্য ঘোষণা

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষণা করা হয়েছে।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল বুধবার জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

করোনাভাইরাসজনিত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ভর্তির পর গত ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিম মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.