করোনা অক্রান্ত হয়ে বিশিষ্ট আইনজীবী ইদ্রিসুর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ভোরে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুবরণ করার তথ্য নিশ্চিত করে তার জুনিয়র ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, আজ ভোরে স্যার মৃত্যুবরণ করেছেন। স্যার বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বলেন, জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।  তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার আইনজীবী ছিলেন , নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

শুদ্ধস্বর/আই পি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.