শাহাব উদ্দীন: স্বজন হারনোর বেদনা আর আতঙ্কে নিউইয়র্কবাসী মুহ্যমান। বিভিন্ন হাসপাতালে লাশের সংখ্যা বেশি হওয়ায় কোল্ড স্টোরেজের মতো লরির মধ্যে লাশ রাখা হয়। দাফন-কাফনের জন্য ১০/১২ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। দাফনের সময় কর্তৃপক্ষের তরফ থেকে ছিল খুবই কড়াকড়ি। ৫ জনের বেশি মানুষকে কবরস্থানে যেতে দেয়া হয়নি। এমনো হয়েছে পরিবারের অন্যান্য সদস্য আক্রান্ত বা কোয়ারেইন্টানে থাকার কারণে মসজিদ বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এ দায়িত্ব পালন করেছে। অনেককে গণকবরেও দাফন করা হয়েছে।
মৃত্যুর সংখ্যার দিক থেকে কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক ছিল বেশি। এছাড়া বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানিদের মধ্যে বাঙালির মৃত্যুর সংখ্যা বেশি বলে অনেকেই দাবী করেন। নিউইয়র্কে যখন এমন অবস্থা তখন আমিও শুয়ে আছি হাসপাতালের বেডে। ভর্তির দিতীয় দিন অসুখ কমার কোনো লক্ষণ নাই। বাইরের সাথেও যোগাযোগ নাই। কারণ যাওয়ার সময় ফোনের চার্জার না নেওয়ায় ফোন ডেড। কি করবো দুঃচিন্তায়। এ জায়গায় তো আমাকে এ ব্যাপারে বাহির থেকে কেউ সাহায্যও করতে পারবে না। হটাৎ ভাবলাম নার্সকে বলে দেখি তার দয়া হয় কি না? নার্স Christian কে বলার ঘণ্টা খানেক পরে এসে আমার ফোনে চার্জার লাগিয়ে তিনি উৎফুল্ল হয়ে বললেন ‘এখন আপনার একটু সুন্দর সময় কাটবে।’ আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে দামটা দিতে চাইলাম, কিন্তু তিনি না নিয়ে বললেন, ‘আপনাকে আনন্দ দেওয়ার জন্য উপহার’। আমি অবাক বিষ্ময়ে তাকিয়ে ভাবলাম এরা মানুষ না দেবদূত? কাল রাত্রে নার্স তার Sandwich দিয়ে দিলো, আমি বিছানা থেকে উঠতে পারি না, সবকিছু পরিস্কার করা থেকে শুরু করে খাওয়া দাওয়া করায় নার্সরা। আরেকজন নার্স বললেন, ‘তিনি লুইজিয়ানায় ছুটিতে ছিলেন কিন্তু Pandemic এর কারণে তার আট মাসের বাচ্চাকে বৃদ্ধ মা/বাবার কাছে রেখে তিনি চলে এসেছেন নিউইয়র্কের করোনা রোগীদের সেবা দেয়ার জন্য।’ শুধু তিনি নন, হাসপাতালে যারা কাজ করেন ইমারজেন্সি সময়ে রোগীদের সেবা দেওয়ার জন্য এ রকম অনেকই চলে এসেছেন। এ গল্প শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই, চোখের কোণায় পানি জমে, হৃদয়ের গহীণ থেকে শ্রদ্ধা আসে। এ জন্যই তাদেরকে ‘ফ্রন্টলাইন’ যোদ্ধা ঘোষণা দিয়ে তাদের মনোভাব বৃদ্ধির জন্য প্রত্যেক হাসপাতালের সামনে Thank You For Your Service সম্বলিত লেখা সাঁটানো থাকতো ।
ফোন চার্জ হওয়ার দুই দিন পর হাতে নিয়ে দেখি FB. What’s App ইত্যাদিতে বার্তায় সয়লাব হয়ে গেছে। পরিবারসহ স্বজন, বন্ধু-বান্ধব শুভাকাঙ্খী সবাই খুব উদ্বিগ্ন। বাসায় ফোন করে শান্তনা দিয়ে সবাইকে দোয়া করতে বলি। এরইমধ্যে খোঁজ নিতে শুরু করেন Australia থেকে সংগ্রামের সাথী অপু সরোয়ার, ছোট বোন জেবা, আর লন্ডনের লম্বা লিস্ট শেষ করার মতো নয়। বন্ধু মুকিত প্রতিদিন আমার বাসায় ছেলেদের শান্তনা দেওয়াসহ সব সময় যোগাযোগ অব্যাহত রাখে। অবস্থাদৃষ্টে মনে হয়েছে ফ্লাইট চালু থাকলে ভাবিসহ চলে আসতো তার ভাইবোন সবাইকে নিয়ে। আমার দীর্ঘদিনের রাজপথের সাথীরা ছিলেন আতঙ্কিত-কখন জানি কোন অনাকাঙ্কিত খবর পায় কি না। দেখা নাই ৩০/৪০ বৎসর কিন্তু স্নেহ আন্তরিকতার অভাব ছিল না বিন্দুমাত্র। বিশেষ করে গয়াছুর রহমান, সোহেল আহমদ চৌধুরী, আব্দুল মালিক খোকন, শওকতুর রহমান, সোহেল আহমদ, বজলুর রহমান, জামান চৌধুরী, ফখর উদ্দিন চৌধুরী, জহির উদ্দিন লাকী, বদরুল খান পাপ্পু, আব্দুল হক চৌধুরী, ফয়জুর রহমান মাছুম, আব্দুর রকিব, ম,আ, মোস্তাক, আকরাম, বাবলু, জিল্লুর গুলজার, মুজিব, শিরন, রফিক, সাত্তার ভাই, নজরুল ইসলাম বাসন ভাই, শহিদ আলী ভাই, মাসুদ রানা ভাই, সৈয়দ আব্দল মাবুদ ভাই, মাহবুব হোসেন মকু ভাই, বন্ধু রাজ্জাক, আনার, কিবরিয়া এবং বাংলাদেশ থেকে আসাদ উদ্দিন আহমেদ, মদন মোহন কলেজের ছাত্র সংসদের আমার সময়ের G.S.. বর্তমান আওয়ামী লীগ নেতা মিছবা উদ্দিন সিরাজ, নিজাম উদ্দিন পি,পি, জাসদ সভাপতি লোকমান ভাই এবং জাসদ নেতা জাকির আহমদসহ এত ফোন কল দেখে দুই/তিন জনের সাথে মাত্র ইশারায় কথা হয়। তখন কথা বলতে খুব কষ্ট হতো। তাদের ভালোবাসা আমাকে আপ্লুত করে, সাহস যোগায়। কারণ তাদের সাথে সিলেটের আন্দোলন সংগ্রামের অনেক স্মৃতি জড়িত। তখন চিন্তা করলাম ফোন আসা বন্ধ করতে হবে। কিন্তু আমার শারীরিক অবস্থা একজনের মধ্যমে জানানো দরকার। তাই আমি কল দেই কানাডায় আমার রাজনৈতিক জীবনের নির্ভরযোগ্য প্রিয় মানুষ আনোয়ার মুকুলকে। সেই পারবে আমার এই দুঃসময়ে এই কঠিন লিয়াঁজোটা করতে। আমি কল দিতেই সে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠে, তার কান্না থামছেই না। তখন আমি একটু ধমকের সুরে বলি কান্না বন্ধ করো নতুবা ফোন রেখে দেব। দরকারি কথা হলো, শারীরিক অবস্থা বেশি ভালো না। কিন্তু মানুষের ভালোবাসার প্রচন্ড চাপ, সবাইকে বিনীত অনুরোধ করো, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। তাই আমার সমস্ত খবরটা তোমার মাধ্যমে জানানো হবে। দয়া করে ফোন না করতে বলবে। আমি তোমার সাথে সুবিধা মতো সময়ে ফোন বা ঞবীঃ সবংংধমব দিয়ে জানাব। এদিকে ফোনের পিছনে তার স্ত্রী এবং ছোট মেয়েটারও আহাজারি শুনতেছি। কারণ তাদের সাথে দেখা হয়েছিল কানাডায় কমরেড আ ফ ম মাহবুবুল হকের দাফনে। এর পর থেকে প্রতিদিন দেশে-বিদেশে দিনে রাতে সবার সাথে সে যোগাযোগ করে এই কঠিন কাজটা যথাযথভাবে করেছে। আমি তার কাছে কৃতজ্ঞ।
বিছানায় কঠিন দুঃশ্চিন্তার মধ্যে এলোমেলো ভাবনা। কত কথা মনে আসছে। হাসপাতালে যাওয়ার আগের দিন অনুজ মামুনুর রশীদ চৌধুরী ফোনে খবর নিতে গিয়ে বলেছিলো ভাই করোনাতে সাহস হারাবেন না। চিকিৎসাবিধি মেনে চলুন। শতকরা ৯৮%মানুষ ভালো হয়ে আসে। ইনশাআল্লাহ আপনিও ভালো হবেন। সাংবাদিক মনির হায়দারও একই কথা বলে। এইগুলো ভাবি আর মনটা শক্ত করি। কিন্তু তৃতীয় দিনেও অবস্থা অপরিবর্তিত খারাপ। কারণ খাওয়া দাওয়া মোটেই হচ্ছে না। ডাক্তাররাও চিন্তিত। আমার পিসি ডাক্তার মতিউর রহমান প্রতিদিন হাসপাতালের ডাক্তারদের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলে এবং হাসপাতালের ডাক্তার আমার বাসায় ফোন করে শারীরিক অবস্থা জানায়। ভাগ্যিস Dr.Lucke ছিল আমার ছেলের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই সূত্রে তাকে চেনা। ডাক্তার সাহেব কথা প্রসঙ্গে আমার ছেলের প্রসংশাও করেন। যাক দিনে বা রাত্রে ঘুম নেই বললেই চলে। তৃতীয় রাত্রিতে ছট ফট করছি। রাত দু’টার দিকে একটু ঘুম আসে, এরপরই দেখি একটা বিভিষিকাময় দুঃস্বপ্ন! পশ্চিম দিক থেকে প্রচন্ড কালো বিজলী দমকা হাওয়ায় গ্লাস, দেওয়াল যেন ভেঙ্গে যাচ্ছে, তার সাথে দেখি বিরাট একটা বাজপাখি লম্বা ঠোঁট, পায়ের নখগুলো বের করে তুফানের সাথে আমার দিকে ছুঁটে আসছে। আমি ভয়ে তটস্থ হয়ে ভাবছি রক্ষার জন্য দৌড় দেব কি না। এ সময় দেখি সাদা কাপড় পরিহিত আমার মরহুম মাতা যেদিক থেকে তুফান আসছিলো সেদিকে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিচ্ছেন। আমার ঘুম ভেঙে যায়, সমস্ত শরীর ঘেমে গেছে। আমি ঘোরের মধ্যে আছি। কি দেখলাম, চিমটি কেটে দেখি না আমি এখন জাগ্রত। ভাবনার মধ্যে সকল ৬ টায় নার্স আসলে রাত্রে বৃষ্টি হয়েছে কি না জিজ্ঞেস করি, তিনি বললেন না সুন্দর আবহাওয়া। তখন ভাবলাম আমি এটা স্বপ্ন দেখেছি। মহাবিপদ! সকালে বাসায় ফোন দিয়ে স্ত্রীকে বললাম দেশে কল করে আমার ভাইকে বলো একটা ছদকা খয়রাত দিয়ে দিতে। চলবে…।

লেখক: বাংলাদেশের স্বৈরচারবিরোধী অন্দোলনের ছাত্রনেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি।

