Mandatory Credit: Photo by FRANCK ROBICHON/POOL/EPA-EFE/REX/Shutterstock (10163747d) Nobel Peace Prize laureate Malala Yousafzai looks on before her meeting with Japanese Prime Minister Shinzo Abe at Abe's official residence in Tokyo, Japan, 22 March 2019. Malala Yousafzai will attend the World Assembly for Women (WAW!) conference in Tokyo. Nobel Peace Prize laureate Malala Yousafzai meets Japanese Prime Minister Shinzo Abe in Tokyo, Japan - 22 Mar 2019

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেন মালালা ইউসুফজাই

২ বছরের জীবনে হাজারো চড়াই-উতড়াই দেখেছেন। নিজের পরিচিতির জন্য নানা প্রতিকূলতাকে জয় করতে হয়েছে। কঠোর পরিশ্রম ও সাহসীকতার স্বীকৃতিও পেয়েছেন। এবার তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেন মালালা ইউসুফজাই।

শুক্রবারই টুইটারে নিজের স্নাতক হওয়ার কথা জানান মালালা। বলেন, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, পলিটিক্স এবং অর্থনীতিতে স্নাতক হয়েছেন তিনি। নিজেই এই নয়া সাফল্য পরিবারের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেন নোবেলজয়ী পাক সমাজকর্মী। লিখেছেন, “গ্র্যাজুয়েট হওয়ার আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। অক্সফোর্ড থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি পড়লাম।” এবার কী করতে চান মালালা? মজা করে জানান, আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বিরতি। ছুটির দিনগুলো গল্পের বই পড়ে, নেটফ্লিক্সে চোখ রেখে আর ঘুমিয়েই কাটাবেন। সুত্র, সংবাদ প্রতিদিন ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.