একটি ফেসবুক পোস্ট ও সাংবাদিক ফজলুল বারীর কৈফিয়ত

pinterest sharing button
email sharing button
sms sharing button
sharethis sharing button

 

 

প্রিয় অনেকে ভুল বুঝে আছেন। অথচ এটা তো অনেকের প্রিয় মানুষটির বিরুদ্ধে লেখা ছিলো না। বাবা দিবসে একজন বাবা’র জীবনের একটি  অপ্রকাশিত ঘটনার আংশিক লেখা হয়েছিল। ঘটনাটা ২০১৯ সালের। ভুল একটা ছিল বাড়িটা ধানমন্ডিতে নয় বনানীতে। আমিও জানতাম বনানীতে তাঁর বাড়ি। আমি যে পোস্ট প্রথম দেখি তাতে ধানমন্ডির কথা লিখেছিলেন। তাঁর লেখাটি ১৭ জুন ফেসবুকে পোস্ট করা হয়েছিল। সেটি নিয়ে খোঁজ নিতে গিয়ে দেখি অনেকে ঘটনা জানেন। আমি বাড়ি বনানীতে এই সংশোধনীও দিয়েছিলাম। এর আগেই তা অনেকে শেয়ার করে ফেলেন।
বিষয়টি নিয়ে এর আগে একটি নিউজও হয়েছিল, ‘সাবেক মন্ত্রী বাড়ি ছাড়ছেন না, নতুন মন্ত্রী বাড়িতে উঠতে পারছেননা’। এখন বলা হচ্ছে ডেভলপার দিয়ে বাড়ি ভেঙ্গে নতুন বহুতল বানানো নিয়ে বাবা-ছেলের দ্বন্দ্ব!’ বাবা তাঁর স্মৃতিময় বাড়িটি যতদিন বেঁচে আছেন তা ভাঙ্গতে চান না। তাঁর তো সিলেটেও বাড়ি আছে। কিন্তু তিনি তাঁর ঢাকার বাড়িতে থাকতে চেয়েছেন।
তাঁকে বাড়িতে উঠিয়ে দেবার পর আর কোনো সমস্যা হয়নি। গত বাবা দিবসে বনানীর বাড়িতে একটি পার্টিও হয়। এখন পরিবারটির কিছু সদস্যের হাতে  ভিকটিম অনেকে নানান তথ্য দিচ্ছেন। এমন ঘটনা অনেক হয়। সবাই একটা সুযোগ নিতে চায়। কিন্তু আমিতো এক ইস্যু নিয়ে পড়ে থাকার মানুষ না। আমার কাছে এসব জরুরিও নয়।
এখন একটি দুর্ভাগ্যজনক সত্যি ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে একজন সাংবাদিককে গুজব রটনাকারী বলে কার লাভ কার ক্ষতি হচ্ছে? ঢাকার কত সাংবাদিক ঘটনা জানেন তা নিয়ে একটা জরিপ চালিয়ে দেখবেন? সিলেট সিক্সার্সের লোকজনও জানেন ঘটনা। এখন বাড়ি ধানমন্ডিতে নয় বনানীতে এ কথা বললেই তা সহি হয়ে গেলো?
যে কর্মকর্তার নেতৃত্বে কাজটি হয়েছে তিনিও তো তাদের আত্মীয়। ঘটনা প্রকাশ পেয়ে হৈচৈর সৃষ্টি হওয়ায় তিনি ভয়ে আছেন, না জানি তাঁর সামনের পোস্টিং’টা ভেস্তে না যায়। এরপরও যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। কারন কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আমি কাউকে কষ্ট দিতে লেখাটা লিখিনি। লিখেছিলাম এক বাবা’র কষ্টের কাহিনী শেয়ার করতে। সিলেটে এখন তাঁর মাপের দ্বিতীয় কেউ বেঁচে নেই। ভালো থাকবেন স্যার। দেখলেন তো আপনি একা অসহায় কেউ নন। সবাই আপনাকে অনেক অনেক ভালোবাসে। সুত্র, একাত্তরের কথা ।

ফজলুল বারী
সিডনি, অস্ট্রেলিয়া

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading