কী ক্ষতি ঈদে যদি কাপড় না কিনি
ঝলমলে ঐ শপিংমলে চলবে কী বিকিকিনি ?
শাসক, পুঁজিপতি ক্ষমতা চায় মুনাফা চায়
বিকিয়ে মানব প্রাণ,
তার চেয়ে না হয় ফুটুক ফুল
উদাস বসন্তে চলুক পাখির গান!
পৃথিবী যখন ক্ষত-বিক্ষত
সকল মানুষ প্রার্থণা রত
কঠোরতায় নিয়ম-কানুন, শৃঙ্খলা।
তখন আমরা ক্ষমতার লোভে
পুঁজিপতির অনৈতিক সংস্রবে
ভেঙে ফেলি নন্দিত স্বেচ্ছাবন্দীশালা।
কথা হলো,
মসনদে থাকাটাই আসল ফন্দি
জগৎশেঠ, লর্ড ক্লাইভের সেই সন্ধি
যেমন পড়িয়েছিল পরাধীনতার শিকল।
মেঘে মেঘে বেলা গেছে বহুদূর
ষড়যন্ত্রের বুলি সে তো চেনা সুর
তাই নামবে বুঝি পথে এবার
সবহারা ঐ বুভুক্ষের দল।

