বেপরোয়া কেনাকাটা, বাড়ছে করোনা আশঙ্কা

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া কারোন ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ১৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ৩১৪ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।। এদিকে দেশের এমন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছেই। স্বাস্থ্যবিধি না মানায় বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন অনেক জায়গায় মার্কেট বন্ধের নির্দেশনা দিলেও সেটিও মানছেন না অনেকে।

বিপণি বিতান ও শপিংমলগুলোতে অনেকটাই বেপরোয়া ক্রেতা-বিক্রেতা। অনেকে মার্কেটে দরজা বন্ধ রেখেও চলছে ঈদের কেনাবেচা। শনিবার (১৬ মে) চুয়াডাঙ্গায় নির্দেশ অমান্য করে দোকানে কেনাবেচার অভিযোগে ৩১ ক্রেতা-বিক্রেতাকে সাড়ে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাভার ও কেরাণীগঞ্জের সব মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। করোনার সংক্রমণ বাড়ায় আজ থেকে সিরাজগঞ্জে সব মার্কেট বন্ধ করেছে প্রশাসন। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় খুলনা, জয়পুরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নোয়াখালী ও কুষ্টিয়ায় শপিংমল ও দোকান বন্ধ করেছে প্রশাসন। তবে এসব জেলায় জরুরি সেবা, নিত্যপণ্য ও ফার্মেসি এর আওতামুক্ত থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.