ঘুরে দাঁড়াচ্ছে ইতালি, কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

ইতালি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আজ মৃত্যু হয়েছে ১৭৯ জন এবং আক্রান্ত ৭৪৪ জন। কিছুদিন যাবত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করায় ইতালির নাগরিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। আজ ১১ মে ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ৭৪৪ জন । সুস্থ হয়েছে ১৪০১ জন । মৃত্যু হয়েছে ১৭৯ জন।

ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২,১৯,৮১৪ জন, মোট মৃত্যুর সংখ্যা ৩০,৭৩৯ জন, তবে মোট সুস্হ হয়েছে ১,০৬,৫৮৭ জন, গুরতর অবস্থায় আই,সি, ইউ তে রয়েছে ৯৯৯ জন।চিকিৎসাধীন রয়েছে ৮২,৪৮৮ জন।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। এবং আজকেও রেকর্ড সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্হ হয়ে বাসায় ফিরেছে।এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদএই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে।সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় লগডাউন ৩ মে শেষ হয়েছে ।

ইতালিতে ৪ মে লগডাউন শিথিল করা হওয়ায় কেউ কেউ মনে করছেন, শিথিল হওয়ার কারনে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। তবে, দোকান, বার- রেস্টুরেন্ট, অফিস খুলতে শুরু করেছে। আগের কিছু কিছু নিয়ম এখনও বহাল রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.