গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮৮৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।  সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে।

আজ রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের। এসময় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত  সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.