করোনায় ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ডের সভাপতি রুহুল কুদ্দুস তপন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল কুদ্দুস তপন। নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ হাওয়ার আগ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে গেছেন তিনি।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.