স্বাস্থ্য পরিষেবার কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্স আর পুলিশ ও সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দেশের সশস্ত্র বাহিনীর ১ হাজার ৩৬৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন আজ এ সংবাদ দিয়েছে ।
এর মধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন, তাঁদের পরিবারের ৯২ জন সদস্য। আর সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য দপ্তরের ২৫২ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১০ জন। এর মধ্যে ৮ জনের বয়স ৬০ বছরের বেশি। আর ২ জন কর্মরত সেনা সদস্য, যাঁদের প্রত্যেকেই দীর্ঘদিন থেকে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সামরিক বাহিনীর পিসিআর ল্যাবে ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, তাঁদের পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিক-সহ অন্যান্য ২ হাজার ২৬১ জন। সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুত্র, সংবাদ প্রতিদিন ।

