অবুঝ শিশুকে টানতে টানতে ৮০০ কিলোমিটার পাড়ি দিলেন মা

হাঁটাই নিয়তি। থমকে গেলে, ঘুমিয়ে পড়লে প্রাণে মরতে হবে। ভালই জানেন ওরা। কিন্তু কোলের অবুঝ শিশুটি সে আর কতক্ষণ হাঁটবে? ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছিল সুটকেসেই। সেই সুটকেস টেনে টেনে দল বদ্ধ হয়ে আটশো কিলোমিটারের দুর্বিষহ পথ পাড়ি দিলেন এক অসহায় মা। ভারী সুটকেস নিয়ে রাস্তায় থামলে ছেড়ে যাবে দল। তাই খেয়ে না খেয়ে দিনরাত এক করে সীমাহীন কষ্ট করেছেন ওই মা। আপাতত নেটদুনিয়ায় ভাইরাল সেই মর্মান্তিক ঘটনা।

লকডাউনের জেরে বন্ধ যখন গোটা ভারতের গণপরিবহন তখন বহু শ্রমিকই পথে নেমে আসেন। দুর্ঘটনায় মৃত্যু হয় বহুজনের। কেউ প্রাণ হাতে এগোতে থাকেন গন্তব্যে। তাদেরই একটি বর্গ এই দলটি। কাজ নেই, খাবার নেই, একপ্রকার বাধ্য হয়েই পাঞ্জাব থেকে বাড়ির দিকে ফিরছিলেন তারা। কিন্তু বাড়ির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। দিনভর হাঁটা, রাতে পথের ধারেই বিশ্রাম, এই ছিল নিয়তি। সংবাদমাধ্যমের সঙ্গে দলটির দেখা হয় আগ্রায়। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করায় বলেন, ঝাঁসি। পূর্ণবয়স্ক মানুষেরা জীবন বাজি রেখে হেঁটে গিয়েছেন। কিন্তু অল্প বয়সের শিশুদের পা দু’টোর কি আর সেই সামর্থ্য ছিল! অগত্যা সেই খুদে ঘুমিয়েই পড়েছিল সুটকেসের উপর। দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে তাই নিয়েই হাঁটতে থাকে ওর মা। নেটিজানরা দীর্ঘশ্বাস ফেলছেন সেই ভিডিও দেখে, আর কী বা করার থাকতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.