৭ দিনে ১৫৮৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে বাংলাদেশীদের উপর ভয়াল থাবা বসিয়ে করোনা ভাইরাস। গত ৭ দিনে দেশটিতে বাংলাদেশী ১৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । দেশটিতে মোট আক্রান্তের ৪০ ভাগই বাংলাদেশি। এনিয়ে দেশটিতে মোট বাংলাদেশী আক্রান্তের সংখ্যা ২০৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন বাংলাদেশি আক্রান্ত হয়েছে ৩৭৫ জন। এছাড়া সিঙ্গাপুরে মোট গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী ৬২৩ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন। শুক্রবার আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.