অভিনেতা নির্মল কুমার হাসপাতালে ভর্তি

বর্ষীয়ান অভিনেতা নির্মল কুমারকে শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নির্মল কুমারকে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বছর দু’য়েক আগে পেসমেকার বসেছে তার শরীরে। সেই মতো চিকিৎসা চলছিল তার। তবে শনিবারই পুরনো পেসমেকার বদল করে নতুন পেসমেকার বসানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্র বলেছেন, কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িতে ফিরে শুক্রবার হঠাৎই অজ্ঞান হয়ে গেলে ডাক্তারদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তার স্ত্রী মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতালে ওর চিকিৎসা চলছে। কিন্তু আমি ডায়াবেটিক পেশেন্ট হওয়ায় ডাক্তাররা ওকে দেখতে যেতে বারণ করেছেন। আগেই পেসমেকার বসেছিল নির্মলের। সেখানেই কোনও সমস্যা হয়েছে। দেখা যাক। এখন সব ডাক্তারদের হাতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.