ব্যবসায়ীর গুদাম থেকে ১৯ হাজার ২০০ কেজি সরকারি চাল জব্দ

জামালপুরের ইসলামপুরে দুই ব্যবসায়ীর পৃথক গুদাম থেকে ৩৮৪ বস্তায় ১৯ হাজার ২০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুঠাইল বাজারে নন্দু এবং মোশারফ হোসেন নামে দুই ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দুর গুদামে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তার গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮৫ বস্তায় মোট ৯হাজার ২৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়।

এরপর একই অভিযোগে মোশারফ হোসেন নামে ওই বাজারের আরো এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ১৯৯ বস্তায় ৯ হাজার ৯৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। নন্দু ও মোশারফ হোসেন নামে ওই দুই ব্যবসায়ী পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.