এপ্রিলেই শেষ হবে করোনাভাইরাস মহামারি: চীনা বিশেষজ্ঞ

নেত্রকোণায় আরও ৬ পোশাক কর্মী করোনায় আক্রান্ত

নেত্রকোণায় আরো ছয় পোশাক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে মোট ১১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নয়জন পোশাক কর্মী, একজন নার্স ও একজন এনজিও কর্মী রয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই পোশাক কর্মীদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। নতুন আক্রান্ত রোগীদের পাঁচজনের বাড়ি বারহাট্টা উপজেলার দেওপুর গ্রামে। এরা সবাই নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় করোনায় আক্রান্তের খবর পাওয়ার পর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাসপাড়া গ্রামটি লকডাউন করে দেওয়া হয়। অবশ্য, সোমবার দুপুর থেকেই জেলা প্রশাসক মঈন উল ইসলাম পুরো জেলাকেই লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নেত্রকোণায় নতুন করে আরো ছয় জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১১ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (২৮) ময়মনসিংহের একটি হাসপাতালে এবং সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওই ব্যক্তি (৫০) নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা নিজ বাড়িতেই অবস্থান করছেন। তাদেরকে হাসপাতালে আইসোলেশন কক্ষে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.