আজ মঙ্গলবার ফ্রান্সে মহামারীর অবস্থা

 ফ্রান্সের লকডাউন বাড়িয়ে আগামী মে মাসের ১১ তারিখ পর্যন্ত করা হয়েছে। এই সময়ের পরে পর্যায়ক্রমে স্কুল, কলেজ খোলার সিদ্ধান্ত হলেও রেস্টুরেন্ট, কফি শপ, সিনেমা হল, যাদুঘর সমূহ বন্ধ থাকবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। ফ্রান্স করোনা ভাইরাস এর অবস্থা প্রতিদিনই একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে ঘড়ে ফিরেছেন ১,১২৫ জন। প্রথম থেকে আজকে পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুবরণ করেছেন ১৫,৭২৯ জন, তার মধ্যে আজকে ২৪ ঘন্টায় নতুন করে যোগ হয়েছন ৭৬২ জন। ফ্রান্স সরকারের হিসাব অনুযায়ী প্রথম থেকে আক্রান্ত হয়েছেন ১০৩,৫৭৩ জন, শেষের ২৪ ঘন্টায় যোগ হয়েছন ৫,৪৯৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩২,২৯২ জন। ডাক্তার এর নিবির পর্যবেক্ষণে আছে মোট ৬,৭৩০ জন, ২৪ ঘন্টায় যোগ হয়েছেন ২৭৫ জন যা গতকাল থেকে ৯১ জন কম। (France BFM TV)

ফাহাদ রিপন, প্যারিস থেকে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.