সানজিদা শিকদার, বার্লিন থেকে । বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষের। এরমধ্যে জার্মানীতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দেড় লক্ষেরও বেশি। মৃত্যুবরণ করেছে ৫ হাজার ৯শ” জনের কিছু বেশি। তবে আক্রান্তের সংখ্যা হিসেবে মৃত্যুহার কম হওয়ায় পৃথিবীব্যাপী আলোচনায় উঠে এসেছে জার্মানীর উন্নত চিকিৎসা পদ্ধতি সেইসাথে রাজনীতিবীদদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার বিষয়টি।। এখানকার বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা মনে করেন বাংলাদেশে এতোটা উন্নত চিকিৎসা পদ্ধতি না থাকলেও ডাক্তারদের পাশাপাশি রাজনীতিবীদেরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে হয়ত বাংলাদেশও পারবে এ দুর্যোগ থেকে রক্ষা পেতে। সেইসাথে হয়তবা বেঁচে যাবে দেশের হাজারো মানুষের জীবন। এদিকে, রিপোর্টটি লেখা পর্যন্ত জার্মানীতে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৪৩ জন আর মৃত্যু হয়েছে ৪৫ জনের।
শুদ্ধস্বর/বি এস

