“ইমিউনিটি কার্ড” চালু না করার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেছে যে Covid -19 থেকে সুস্থ হওয়া রোগীদের মধ্যে এমন কোন প্রমাণ নেই যে তাদের মধ্যে পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। সংস্থাটি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে, যেহেতু বিশ্বব্যাপী সরকারগুলি তাদের অর্থনীতি পুনরায় খোলার অংশ হিসাবে “ইমিউনিটি কার্ড” প্রদান বিবেচনা করা শুরু করেছে। WHO হুশিয়ার করে দিয়ে বলেছে “ইমিউনিটি কার্ড” চালু করলে বরং ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চিলি সহ কয়েকটি দেশ করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীদের পরীক্ষা করার এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে “ইমিউনিটি কার্ড” বা “ঝুঁকিমুক্ত প্রশংসাপত্র” প্রদানের বিষয়ে আলোচনা করছে । এই কার্ড প্রাপ্ত লোকেরা কর্মক্ষেত্রে ফিরে যেতে বা বাইরে স্বাভাবিক ভ্রমণ করার অনুমতি পাবে। তবে এই প্রক্রিয়ার ব্যাপারে WHO এর সমর্থন নেই। সংস্থাটি উল্লেখ করেছে, “বর্তমানে কোভিড -১৯ থেকে সুস্থ হয়ে উঠেছে এবং শরীরে অ্যান্টিবডি আছে বা তৈরি হয়েছে এমন লোকেরা দ্বিতীয় সংক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে বলে কোনও প্রমাণ নেই।” পুরোপুরি নিশ্চিত না হয়ে সব কিছু স্বাভাবিক ভাবে খুলে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তথ্যসূত্রঃ CNN, NPR, France24, Aljazeera রাকিবুল ইসলাম প্যারিস থেকে /শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.