একটি দেশকে গণতন্ত্রের ফ্রেমে বন্দি করা যায়, গণপ্রজাতন্ত্রী দেশ সরকার বলা যায় কিন্ত বাস্তবতা এর পুরো উল্টো । আমাদের দেশের রাজনীতি রাজতন্ত্রের ফ্রেমে আবদ্ধ সেই সূচনা লগ্ন থেকে ।এখানে শেখ পরিবার, এরশাদের স্বৈরশাসন ও জিয়া পরিবারই গণতন্ত্র! এমনকি শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, দল পরিচালনায়ও চর দখলের মত র্শীষ স্থান দখল করে আছে সেই পরিবারগুলো । তীর্থের কাকের মত দেশের মানুষ তাকিয়ে আছে চেপে বসা নেতাদের পড়ন্ত বেলা কবে শেষ হবে ? কবে যোগ্যতার ভিওিতে সংখ্যাগরিষ্ট মতের পক্ষের ব্যক্তি সরকারে বা দলের কান্ডারী হবে? যে নেতাদেরকে দেশের মানুষ অভিশপ্ত করার পরিবর্তে ভালবাসা ও ভাললাগার জায়গায় স্থান দেবে । শত্রু নয় বন্ধু হিসেবে সবাই সবার তরে দেশমাত্রিকার জন্য একযোগে কাজ করবে, এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ । কে জানে ? কখন এমন হবে ? কখন আমরা বলব এই আমাদের প্রিয় স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ।

জসিম উদ্দিন

