বগুড়ায় আওয়ামী লীগ কর্মী খুন

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আব্দুল হাকিম (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আব্দুল হাকিম উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেড়াগাড়ী এলাকায় রাস্তার উপর তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.