এ মাসেই ব্যাট হাতে মাঠে নামছেন সাকিব!

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। তবে দায় স্বীকার করে নেওয়ায় এক বছরের নিষেধাজ্ঞা স্থগিতও করা হয়। আগামী ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের এই নিষেধাজ্ঞা।

আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও চ্যারিটি ম্যাচ খেলতে বাধা নেই তার। তাই আগামী ২৮ মার্চ একটি চ্যারিটি ম্যাচ খেলবেন সাকিব। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্ন বনাম সিডনির ম্যাচে খেলবেন এই অলরাউন্ডার। দেশটির ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল নামক এই ম্যাচটির টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন সাকিব। সাকিবের আগমন উপলক্ষে ইতোমধ্যেই ম্যাচের টিকিট কাটতে শুরু করেছেন প্রবাসী বাঙালি এবং বিদেশি সাকিব ভক্তরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.