বন্ধ ঘোষণা করা হয়েছে পৃথিবীর অন্যতম বিখ্যাত থিম পার্ক ডিজনি ল্যান্ডের প্যারিস, ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ার শাখা। ওয়াল্ট ডিজনি কোম্পানি এক বিবৃতিতে করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব সতর্কতা হিসেবে তাদের সকল শাখার পার্ক আগামী ১৫ তারিখ রবিবার হতে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিবৃতিতে এও জানানো হয় যে সাময়িক ভাবে আগামী ২ সপ্তাহ অর্থাৎ মার্চের শেষ পর্যন্ত পার্কের সকল বিনোদন রাইড বন্ধ থাকবে। সেই সাথে কোম্পানির আওতায় থাকা হোটেল, রিসোর্ট ও ক্রুজ লাইন সহ অন্যান্য স্থাপনা গুলোও শনিবার থেকে পর্যায়ক্রমে পুরো মার্চ মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে। এদিকে প্যারিসের ডিজনি ল্যান্ডে ৩ জন রক্ষণাবেক্ষণ কর্মীর কভিট-১৯ ভাইরাস সনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়েছে। কোম্পানি এও জানিয়েছে যে বন্ধ থাকাকালীন সময়ে সকল স্থায়ী কর্মীদের বেতন ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, প্রতিদিন লক্ষাধিক মানুষ এই পার্কে বেড়াতে আসে, ছোট বড় সব বয়সী মানুষের কাছে এই থিম পার্ক সবচেয়ে জনপ্রিয়।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম প্যারিস থেকে ।

