কৌশলে সব কুল রক্ষা সরকারের প্রশংসনীয় সিদ্ধান্ত

১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠানটি বাতীল করা হয়েছে। পিছনের কারণ সবার জানা, “” করোনা “। বড় পরিসরে জনসমাগম বর্তমান পরিস্থিতিতে না করার সিদ্ধান্ত একটি সঠিক ও মানবিক সিদ্ধান্ত বলেই মনে করি । এমন সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ । কেননা বর্তমানে বড় জনসমাগম হলে এবং সেখান থেকে যদি কোনো কারণবসত দেশের সর্বত্র করোনা (!) ছড়িয়ে যেতো, তাহলে এই সরকার সেটা সামাল দিতে পারতো না, বিরাট ক্ষতিসাধন হতো, সারাজীবন এই আওয়ামী লীগকে সেই কালিমা বহন করতে হতো এবং সাথে বঙ্গবন্ধুকে হেয় করা হতো। সুতরাং এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে সরকার সব কুল রক্ষা করেছে বলেই মনে করি। তারচেয়েও বড় কথা বঙ্গবন্ধু সারাজীবন জনগণকে সাথে নিয়ে জনস্বার্থেই কর্ম পরিচালনা করে গেছেন এবং এই সিদ্ধান্ত জনস্বার্থেই কল্যাণময় হবে বলা যায়  বঙ্গবন্ধুর প্রয়াত আত্মা বেশি শান্তি লাভ করবে।

সব কুল বললাম কারণ এই অনুষ্ঠানে রক্ত চোষা মোদীর আসার কথা ছিলো। মোদীর আসার সুযোগ নস্ট হয়ে গেছে এবং ইতিমধ্যেই ঘোষণা চলে এসেছে এই কুলাঙ্গার মোদী আসছে না । ফলে সরকারের যেমন মান কুল দুটোই বাঁচলো, সাথে বাঁচলো দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে। অনুষ্ঠান হলে, মোদী আসলে , হয়তো সরকার রাজধানী শহরে আইন শৃঙ্খলা বাহিনীর  সহায়তায় পরিস্থিতি রক্ষা করতে পারতেন । তবে মোদীর কল্যাণেই জনমানুষের মন থেকে সরকার জনগণের মন থেকে ঘৃণাকে কখনোই দাবিয়ে রাখতে পারতেন না । সাথে বঙ্গবন্ধুর সম্মানের মাত্রাস্কেলে পড়তো কলঙ্কের কালো টিপ। সেই কালো টিপ আজীবন কালো হয়েই থাকতো। এমন অনেক উদাহরণ এই সরকারের বেশ ভালোই জানা আছে। সুতরাং এই পথে পা না বাড়ানোকে একটি গঠনমূলক সরকারি সিদ্ধান্ত বলা যায়, যা সত্যি সরকারের বুদ্ধিমত্তার পরিচয় বটে।

মোদী আসবে এটা নিয়ে সরকার যে খুব অস্বস্তিতে ছিলো এটা বলাই বাহুল্য । সরকারের উপর মহল থেকে যে যত কথাই বলুক না কেন, সরকারের ভিতরে আকাশে মেঘের ঘনঘটা নিশ্চিত ছিলো। ধারণা করি সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শতবার্ষিকীতে মোদীর আগমন ঘটবে এটা ছিলো সরকারের জন্য বড় পাওয়া । কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারত এই দুটো বিষয়কে কোনোভাবেই আলাদা করা যায় না, এটাই ইতিহাসের কঠিন সত্য । সেই ইতিহাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে ভারতের প্রধান হিসেবে যেই গদিশীন থাকতো, সরকার তাকেই নেমন্তন্ন করতো এটাই স্বাভাবিক বটে। তাছাড়া সরকারী নেমন্তন্ন দেশ টু দেশ হবার পরে কূটনৈতিক ভাবেও বাতিল করা সমুচিন হয় না এবং ভারতের ক্ষেত্রে তো আরো বেশি প্রযোজ্য বটে। লক্ষণীয় যে, মোদীর সাম্প্রতিককালের এহেন জঘন্য কর্মকাণ্ডের পরেও সরকার সরাসরি মোদীকে প্রত্যাখ্যান করতে পারেনি, সম্ভবও ছিলো না এবং এমনটি করাও এত সহজ নয়।

জনগণের মুখ বলে কথা, এই মুখ বন্ধ করা যায় না। মোদী আসবে, সেখানে জনগণ যেমন সমালোচনার ঝর তুলেছিলো, ঠিক সমভাবে এখন আবার ঝর তুলছে সরকারের সঠিক সিদ্ধান্তের উপরেও। এটাই গণতন্ত্রের একটি সৌন্দর্য বটে। গণতান্ত্রিক সরকারের ভালো- মন্দ যেকোনো কাজের পক্ষে- বিপক্ষে জনসমাজে কথা হবে, বিতর্ক হবে, যুক্তি পাল্টা যুক্তি হবে, মিছিল-মিটিং- স্লোগাল হবে এটাই তো স্বাভাবিক এবং জনগণের সেই সব কর্ম থেকেই বিশ্বের সকল গণতান্ত্রিক সরকারগুলো যাচাই বাছাই করে জনকল্যাণে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়ক ভূমিকার পিছনে কিন্তু জনগণই থাকে । বলাই যায় একটি গণতান্ত্রিক সরকার জনগণের এহেন সব কর্মকে যত বেশি কুন্ঠিত করবে, সরকারের তত বেশি ক্ষতিসাধন হয়। আমাদের বর্তমান সরকার কতটা গণতান্ত্রিক? সে প্রশ্ন না তুলেও বলা যায়, সরকারের উচিত হবে জনগণের মুখে কসটেপ না লাগানো। এতে করে সরকারই বেশি লাভবান হবে নিশ্চিত । লক্ষণীয় যে, বর্তমানে জনগণ সরকারের সিদ্ধান্তের যে সমালোচনা করছে ” সরকারের চালাকি বা কৌশল ” এর কথা বলে, সেটাকেও সরকারের পজিটিভলি নেওয়া হবে আরো বেশি ভালো। সরকারের মনে রাখা উচিত,  মোদীর বিষয়ে জনগণের প্রতিবাদই কিন্তু সরকারকে চালাক বা চতুর হতে সহায়তা করেছে। 

জনগণের সমালোচনা এবং সরকারের চালাকি বা কৌশল নিয়ে দুকথা বলেই শেষ করবো। জনগণ যতই বলুক সরকার ” করোনা “ নিয়ে চতুরামি করে মোদীর আসাকে অন্তত বন্ধ করতে পেরেছে। জনগণ বলুক তাতে সরকারের ক্ষতি হবে না । তবে সরকার যদি চালাকি করেই মোদীর আসা বন্ধ করে থাকে, সেটা সার্বিকভাবেই দেশের জন্য  ভালো এবং সরকারকে সঠিক কাজটি করতে এমনটি করতেই হয়। একটি দেশ চালানো মোটেও সহজ নয়। আমরা জনগণ নানান কথা বলি বটে। তবে ক্ষমতার চেয়ারে বসে বিশ্বের মোড়লদের সাথে পেরে উঠাটি এত সহজ নিশ্চয়ই নয়। সুতরাং সরকারকে চালাক হতেই হয়।

জনগণ সরকারের চালাকি নিয়ে যতই বলুক, একটি বিষয় কিন্তু পরিষ্কার যে, গত কিছুদিন যাবৎ সরকার ভারতের সাথে কূটনৈতিক খেলায় বেশ পারদর্শীতা দেখিয়েছে ( বলছি মোদীর সফর প্রসঙ্গে)। লক্ষণীয় যে, সরকার ইতিমধ্যেই সরকারের উপর মহলের অনেকগুলো ভারতীয় সফর কৌশলে বাতিল করেছিলো। একটি উদাহরণ দেই, বাংলাদেশ সরকার  সংসদের স্পিকারের দলবল সহ ভারত সফর সাম্প্রতিককালেই বাতিল করেছিলো। সেটা কিন্তু মোদীর দিল্লি কান্ডের পরের ঘটনা । সুতরাং বলাই যায় সরকার দেশে বসে যতই মোদী মোদী রব তুলেছে, সেটা ছিলো অনেকটাই লোক দেখানো। আবার বলি, মোদীর নেমন্তন্ন ছিলো দেশ টু দেশ । সরকারের জন্য মোটেও সহজ ছিলো না, আগমনী অতিথির ক্ষেত্রে সরাসরি নেগেটিভ কিছু বলা। বাস্তবা হলো করোনা হোক আর সরকারের কৌশলেই হোক, ” সাপও মরেছে লাঠিও ভাঙে নি ” । এটাই সরকারের চুড়ান্ত সফলতা।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক শুদ্ধস্বর ডটকম 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.