সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি ছাড়াও আহত হয়েছেন তার গাড়িচালক ও বডি গার্ড। শনিবার (১৫ ফ্রেব্রুয়ারী) সকালে গাজীপুর মহানগরীর রাজৈন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে রাজৈন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানের গাড়ি পৌঁছালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ সময় তাঁর গাড়ির সামনে আচমকা আরেকটি গাড়ি চলে আসলে খন্দকার মোস্তাফিজুর রহমানের গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তার গাড়িটি মহাসড়কের আইল্যান্ডে উঠে যায়। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি ছাড়াও তার গাড়িচালক ও বডি গার্ড আহত হয়েছেন। তাদেরকে শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, খন্দকার মোস্তাফিজুর রহমান মাথা-পা ও হাতে বেশি আঘাত পেয়েছেন। শরীরের হার ভেঙে গেছে কি না তা এক্সরের পর বলা যাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.