মালিতে সন্ত্রাসী হামলায় ৯ সেনাসহ নিহত ৪০

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে ৯ সেনাসহ ৪০ জন প্রাণ হারিয়েছেন। জাতিগোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বে এ হতাহতের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, এই অঞ্চলে বেশিরভাগ হামলার ঘটনা ঘটছে জাতিগত সহিংসতার কারণে। দেশটির সরকার বলেছে, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

ফুলানি সম্প্রদায় প্রধান অগোসসাগু গ্রামে রাতের বেলা এক হামলায় ৩১ জন মারা গেছে। সেখানে গত বছরের মার্চ মাসে এক হামলায় ১৬০ জন নিহত হয়। ওই হামলার জন্য ডগোন মিলিশিয়াদের দায়ী করা হয়।
গ্রাম প্রধান আলী ওসমানী বারি বলেছেন, প্রায় ৩০ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে।হামলার পর তারা ঘরে এবং শস্যে আগুন ধরিয়ে দেয়, গবাদিপশু পুড়িয়ে দেয় আবার লুট করেও নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা এর আগে বলেছেন, ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীরা ডগোন নৃগোষ্ঠীর। তবে নিরপেক্ষ সূত্র থেকে কে এই হামলা চালিয়েছে তা যাচাই করা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.