স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

খুলনার রূপসায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমদাদুল মল্লিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইমদাদুল মল্লিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মল্লিক শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের ছেলে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, বুধবার রাতে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে ইমদাদুল। বৃহস্পতিবার ছাত্রীর বাবা পালেরহাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ডাক্তারি পরীক্ষা বন্ধ থাকায় ধর্ষণের শিকার ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.