বুধবার তাবিথ – ইশরাকের যৌথ সাংবাদিক সম্মেলন

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবেন বিএনপির দুই মেয়র প্রার্থী। বুধবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান জানান, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন বুধবার বেলা ১১টায়। গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত শনিবার ঢাকার দুই সিটিতে নির্বাচন হয়েছে। এতে পরাজিত হয়েছেন বিএনপির দুই প্রার্থী। তাদের দাবি, নির্বাচনী কারচুপি করা হয়েছে। ন্যূনতম সুষ্ঠু হয়নি নির্বাচন। মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও তারা দাবি করেছেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.