বহুতল ভবনে ভয়াবহ আগুন

জিএসটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির আট তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে এ ঘটনা ঘটে বলে কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভবনটি মুম্বাইয়ের মাঝগাঁও মহারান প্রতাপচকে এলাকায় অবস্থিত। ভবনটির আট তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নেভাতে এসেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ভবনটিতে বহু লোক আটকে আছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.