ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গীত সন্ধ্যা

ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী আজ একটি মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা উপহার দিয়েছে , কলকাতা থেকে আগত নিলঞ্জনা সেন গুপ্ত ছিলেন আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ । আজকের অনুষ্ঠানে আরও গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন আতিকুর রহমান  সবুজ এবং ময়দুল ইসলাম তালুকদার বাবুল  । নিলঞ্জনা প্রতি বছরই জার্মানিতে আসেন এবং এখানে প্রবাসীদের গান শেখান , তিনি শুদ্ধস্বর ডট কমকে জানান জার্মান প্রবাসীদের গান শেখাতেই তার কলকাতা থেকে জার্মানিতে আসা । ফ্রাঙ্কফুর্ট সহ অন্যান্য শহরে ঘুরে ঘুরে গানের তালিম দেন , তিনি হিন্দি বাংলা গানে পারদর্শী ।

85210418_4054362481269480_5564151482250428416_n.jpg

আজকের অনুষ্ঠানে তিনি রবীন্দ্র সঙ্গীত , নজ্রুল গীতি , ক্লাসিক্যাল গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন । আতিকুল রহমান  সবুজ ও আধুনিক এবং মান্নাদের গান দিয়ে আসর জমিয়েছিলেন , বাবুল তালুকদারের কণ্ঠে হিন্দি এবং বাংলা গান ছিল অনবদ্য । আতিকুল রহমান  সবুজ এবং বাবুল তালুকদার উভয়েই নিলাঞ্জনার কাছে গানের তালিম নিচ্ছেন । তাদের কণ্ঠে গানও আজকে শ্রোতারা উপভোগ করেছে । সমগ্র অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া, তাই পরিবেশটাও ছিল দারুন । অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন ধরনের স্নাক্স দিয়ে আপ্যায়ন করা হয় , পেয়াজু , চটপটির সাথে সমুচা এবং কেক চা কফিও সবাই সমানভাবে উপভোগ করে আর এসবের আয়োজনে ছিলেন মিসেস   ববি সবুজ এবং মিসেস সুমা তালুকদার ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.