ফেরি চলাচল বন্ধ, মাঝনদী আটকে আছে ৪টি ফেরি

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ সময় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় আটকা পড়ে চারটি ফেরি। বিআইডাব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ করে দেওয়ায় মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কমলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল। এদিকে, ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.